লাউ গাছে এক ডগায় একটি লাউ ধরাই স্বাভাবিক। কখনও দুই-তিনটি লাউ ধরার ঘটনা চোখে পড়ে। তবে, একটি ডগায় একসঙ্গে ২০টি লাউ ধরার ঘটনা অবিশ্বাস্য মনে হলেও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কালিয়াগ্রামে এমনই এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে।
স্থানীয় শাহানুর খান ও রেনু বেগম দম্পতির বাড়ির লাউ গাছে একই ডগায় ২০টি লাউ ধরেছে।
শাহানুর-রেনু দম্পতি জানান, বাড়ির আঙিনায় কয়েকটি লাউ গাছ রোপণ করেছিলেন। ইতোমধ্যে সেগুলো থেকে তারা লাউ খেয়েছেন এবং বিক্রিও করেছেন। তবে সম্প্রতি একটি গাছে অস্বাভাবিক একটি দৃশ্য দেখতে পান তারা। গাছের একটি গিট (শাখার সংযোগস্থল) থেকে একে একে প্রচুর ফুল ফুটতে শুরু করে এবং কচি লাউ আসা শুরু হয়। কিছুদিনের মধ্যে দেখা যায়, একই ডগায় ২০টি লাউ ঝুলছে। দেখতে অনেকটা থোকার মতো মনে হয়।
এই ব্যতিক্রমী দৃশ্য দেখতে গ্রামবাসী ভিড় করছেন তাদের বাড়িতে।
প্রতিবেশী বাবর আলী খান বলেন, “জীবনে এই প্রথম দেখলাম, একটি লাউ গাছের একটি ডগায় একসঙ্গে ২০টি লাউ ধরেছে। এমন দৃশ্য কখনও চোখে পড়ে না।”
এ বিষয়ে ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, “এক ডগায় এত লাউ ধরা খুব বিরল হলেও অস্বাভাবিক নয়। এটি গাছের জেনেটিক বৈশিষ্ট্য বা আবহাওয়া, সার ও পরিচর্যার পার্থক্যের কারণে ঘটতে পারে।”
স্টাফ রিপোর্টার/ গ্রামীণ বার্তা
সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইল
৩০ বছর ধরে অকেজো দুটি ব্রিজ
যাতায়াতের রাস্তা দখল করে নির্মাণ করা হয়েছে ঘরবাড়ি, রোপন করা হয়েছে গাছপালা, চাষ হচ্ছে সবজির। লাখ লাখ টাকা সরকারি অর্থায়নে...
টাঙ্গাইল
লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল ঘাটে সেতু না থাকায় দুর্ভোগ
পাহাড়পুর গ্রামের বাসিন্দা সালাহ উদ্দিন ডন জানান, কুমুদিনী হাসপাতাল খেয়াঘাটে একটি সেতু নির্মাণ তাদের দীর্ঘদিনের দাবি। সবা...
বাংলাদেশ
সাগর-রুনির হত্যাকারী ডিএনএ অস্পষ্টতায় শনাক্ত করা যাচ্ছে না
টাস্কফোর্সের অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালের ১১ জানুয়ারি রাত ৩টা থেকে ৫টার মধ্যে খুন হন সাগর-রুনি। ডিএনএ পরীক্ষ...
বাংলাদেশ
৫ মে বাংলাদেশে ফিরছেন খালেদা জিয়া
এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজাকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান...
ঘাটাইল
দলীয় কার্যালয় পেল ঘাটাইল বিএনপি
উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত এবং দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে এক আল...
খেলা
ফাইনালে এক পা ম্যানচেস্টার ইউনাইটেডের
লিগে ছন্দে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ইউরোপা লিগে এখন পর্যন্ত অপরাজিত তারা। জয়ের ধারা ধরে রেখেছে সেমিফাইনালেও। প্রথম...
