ইউরোপা লিগের ফাইনালে এক পা দিয়ে রাখল ম্যানচেস্টার ইউনাইটেড। অঘটন না ঘটলে ফাইনাল অনেকটা নিশ্চিত তাদের। শেষ চারের ম্যাচে গতরাতে অ্যাথলেটিক বিলবাওকে তাদের মাঠে উড়িয়ে দিয়েছে তারা।
লিগে ছন্দে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ইউরোপা লিগে এখন পর্যন্ত অপরাজিত তারা। জয়ের ধারা ধরে রেখেছে সেমিফাইনালেও। প্রথম লেগে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
শুক্রবার রাতে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ইউনাইটেড। যার ফল পেতে বেশি দেরি হয়নি তাদের। ম্যাচের ৩০তম মিনিটে ম্যানুয়েল উগার্তের হেড থেকে আবারো হেড করে গোল করেন ক্যাসেমিরো।
তার কিছুক্ষণ পর ম্যাচের ৩৫তম মিনিটে বিলবাও ১০ জনের দলে পরিণত হয়। ডি বক্সের ভেতর রাসমুসকে ফাউল করে ড্যানি ভিভিয়ান লাল কার্ড পান। এদিকে পেনাল্টি পায় ম্যানইউ।
যা থেকে গোল করতে ভুল করেননি ব্রুনো ফার্নান্দেজ। ম্যানইউ এগিয়ে যায় ২-০ গোলে। তবে ব্যক্তিগত দ্বিতীয় গোলটা আদায় করে নিতে সময় নেননি ব্রুনো। হাফ টাইমের ঠিক আগেই আবারো জালের দেখা পান তিনি।
উগার্তের ব্যাক পাস থেকে গোল করেন এই পর্তুগিজ তারকা। এগিয়ে যাওয়ার পরও দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক ছিল ইউনাইটেড। তবে গোলের দেখা পায়নি। ফলে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
আগামী সপ্তাহে ওল্ড ট্রাফোর্ডে হবে দ্বিতীয় লেগ।
স্টাফ রিপোর্টার/ গ্রামীণ বার্তা
সম্পর্কিত সংবাদ
ঘাটাইল
ভোগান্তির চিত্র ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্বজিৎ পাল ছুটিতে আছেন। তবে ঘাটাইল আলোক হেলথ কেয়ারে বিকেল সাড়ে ৪টায় বসবেন বলে জানান ওই হেলথ কেয়ারে...
টাঙ্গাইল
বিএনপি নেতার কারখানায় ডাকাতি
এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর বলেন, ডাকাতির ঘটনায় মামলা করার জন্য ফ্যাক্টরির ইনচার্জ তাজ...
ঘাটাইল
এক ডগায় ২০টি লাউ
প্রতিবেশী বাবর আলী খান বলেন, “জীবনে এই প্রথম দেখলাম, একটি লাউ গাছের একটি ডগায় একসঙ্গে ২০টি লাউ ধরেছে। এমন দৃশ্য কখনও চোখ...
টাঙ্গাইল
মসজিদের মটর চুরির অভিযোগ, নির্যাতনে মারা গেল যুবক
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার পাথরাইল ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে ঘটেছে ঘটনাটি।
বাংলাদেশ
'আমার বিরুদ্ধে ১১১টি মামলা, ১১ বার জেলে গিয়েছি'
সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লা হিল আমান আজমীর প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘তিনি একজন মেধাবী সেনা কর্মকর্তা ছিলেন, যাক...
বিশ্ব
‘বাংলাদেশি’ সন্দেহে গুজরাটে ছয় হাজার মানুষ আটক
পরিযায়ী শ্রমিকদের নিয়ে কাজ করে, এমন একটি সংগঠন ‘পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ’ গুজরাটের ধরপাকড় শুরু হওয়ার পরে একটি হেল্পলাইন...
