এ মাসে পাকিস্তান সফরে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল, তা আগেই জানা গিয়েছিল। আজ সেই সূচি চূড়ান্ত করে ফেলল আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দুটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। অর্থাৎ, বাংলাদেশ সময় রাত ৯টায়।
আরব আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, জিতেছে তিনটিতেই।
প্রথমটি মিরপুরে ২০১৬ এশিয়া কাপে, বাকি দুটি ২০২২ আরব আমিরাত সফরে। সেই বছর টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যের দেশটিতে খেলতে গিয়েছিল বাংলাদেশ। সেই সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন নুরুল হাসান সোহান। ম্যাচ দুটি হয়েছিল দুবাইয়ে।
আজ এক বিবৃতিতে আরব আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুবহান আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ ছেলেদের দলের বিপক্ষে আরেকটি টি–টোয়েন্টি সিরিজের আয়োজক হতে পারায় আমরা রোমাঞ্চিত। সর্বশেষ তিন বছরের মধ্যে তাদের সঙ্গে এটি আমাদের দ্বিতীয় দ্বিপক্ষীয় সিরিজ হতে চলেছে। ভালো দলের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের খেলার সুযোগ করে দিতে আমরা সব সময় আগ্রহী।’
এই সিরিজকে এশিয়া কাপের জন্য আদর্শ প্রস্তুতি হিসেবে দেখছেন বলেও জানিয়েছেন সুবহান আহমেদ।
সিরিজের সূচি চূড়ান্ত হওয়ার পর বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধরী বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দল আরব আমিরাতে খেলতে যাবে জেনে আমরা আনন্দিত।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেওয়ার সুযোগকে আমরা অগ্রাধিকার দিই। ঠাসা আন্তর্জাতিক সূচির আগে এই ম্যাচগুলো আমাদের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অংশ হবে। আমরা আত্মবিশ্বাসী যে, এই ম্যাচ দুটি বিসিবি ও ইসিবির মধ্যকার ক্রিকেটীয় বন্ধনকে আরও মজবুত করবে এবং সমর্থকদের দারুণ বিনোদন দেবে।’
সর্বশেষ ২০২২ সালে আরব আমিরাতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশছবি: বিসিবি
বাংলাদেশ সর্বশেষ টি–টোয়েন্টি ম্যাচ খেলেছে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে। তার মানে, আগামী ১৭ মে আরব আমিরাতে বিপক্ষে ম্যাচটিই এ বছর তাদের প্রথম টি–টোয়েন্টি হতে চলেছে।
স্টাফ রিপোর্টার/ গ্রামীণ বার্তা
সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইল
নিশোর ‘দাগি’ সিনেমা দেখতে ভুঞাপুরে অস্থায়ী হল
বিশেষ চমক হলো— এই আয়োজনে অংশ নিতে নিজ এলাকাতেই যাবেন আফরান নিশো। প্রিয় নায়কের আগমন আর সিনেমা প্রদর্শনকে ঘিরে ইতোমধ্যে উৎ...
টাঙ্গাইল
বিএনপি নেতার কারখানায় ডাকাতি
এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর বলেন, ডাকাতির ঘটনায় মামলা করার জন্য ফ্যাক্টরির ইনচার্জ তাজ...
ঘাটাইল
এক ডগায় ২০টি লাউ
প্রতিবেশী বাবর আলী খান বলেন, “জীবনে এই প্রথম দেখলাম, একটি লাউ গাছের একটি ডগায় একসঙ্গে ২০টি লাউ ধরেছে। এমন দৃশ্য কখনও চোখ...
টাঙ্গাইল
মসজিদের মটর চুরির অভিযোগ, নির্যাতনে মারা গেল যুবক
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার পাথরাইল ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে ঘটেছে ঘটনাটি।
বাংলাদেশ
'আমার বিরুদ্ধে ১১১টি মামলা, ১১ বার জেলে গিয়েছি'
সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লা হিল আমান আজমীর প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘তিনি একজন মেধাবী সেনা কর্মকর্তা ছিলেন, যাক...
বিশ্ব
‘বাংলাদেশি’ সন্দেহে গুজরাটে ছয় হাজার মানুষ আটক
পরিযায়ী শ্রমিকদের নিয়ে কাজ করে, এমন একটি সংগঠন ‘পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ’ গুজরাটের ধরপাকড় শুরু হওয়ার পরে একটি হেল্পলাইন...
