শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইলের দেলদুয়ারে মসজিদের মটর চুরির অভিযোগে গ্রাম্য শালিস বৈঠকে নির্যাতনে নূর আলম (২৮) নামের যুবক নিহত হয়েছেন।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার পাথরাইল ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে ঘটেছে ঘটনাটি।

জানা যায়, সপ্তাহখানেক আগে আকন্দপাড়া জামে মসজিদের পানির পাম্পের মটর চুরি হয়। ওই চুরির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আকন্দ পাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে নূর আলম ও মজনু মিয়ার ছেলে শহিদুল (৩৫) কে ২৮ মে সোমবার আটক করে মসজিদ কর্তৃপক্ষ।

তাদের মসজিদের ভেতর নিয়ে ওই গ্রামের মফিজুর রহমানের ছেলে আবু বকর, দুলাল মিয়ার ছেলে আক্তার, দিলিপের ছেলে মুসলেম ও আলমগীর সহ ৫/৬ জন যুবক নূর আলম ও শহিদুলের হাত পা বেধে মারপিট করেন।

বুধবার দুপুর দেড়টার দিকে নূর আলম শরীরে ব্যথা অনুভব করলে তার বোন মোসা. রহিমা চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নূর আলমকে মৃত ঘোষনা করেন।

দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সোহেব খান বলেন, চুরির অভিযোগে নির্যাতনে মৃত্যুর ঘটনায় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্টাফ রিপোর্টার/ গ্রামীণ বার্তা

সম্পর্কিত সংবাদ

৩০ বছর ধরে অকেজো দুটি ব্রিজ

টাঙ্গাইল

৩০ বছর ধরে অকেজো দুটি ব্রিজ

যাতায়াতের রাস্তা দখল করে নির্মাণ করা হয়েছে ঘরবাড়ি, রোপন করা হয়েছে গাছপালা, চাষ হচ্ছে সবজির। লাখ লাখ টাকা সরকারি অর্থায়নে...

লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল ঘাটে সেতু না থাকায় দুর্ভোগ

টাঙ্গাইল

লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল ঘাটে সেতু না থাকায় দুর্ভোগ

পাহাড়পুর গ্রামের বাসিন্দা সালাহ উদ্দিন ডন জানান, কুমুদিনী হাসপাতাল খেয়াঘাটে একটি সেতু নির্মাণ তাদের দীর্ঘদিনের দাবি। সবা...

সাগর-রুনির হত্যাকারী ডিএনএ অস্পষ্টতায় শনাক্ত করা যাচ্ছে না

বাংলাদেশ

সাগর-রুনির হত্যাকারী ডিএনএ অস্পষ্টতায় শনাক্ত করা যাচ্ছে না

টাস্কফোর্সের অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালের ১১ জানুয়ারি রাত ৩টা থেকে ৫টার মধ্যে খুন হন সাগর-রুনি। ডিএনএ পরীক্ষ...

৫ মে বাংলাদেশে ফিরছেন খালেদা জিয়া

বাংলাদেশ

৫ মে বাংলাদেশে ফিরছেন খালেদা জিয়া

এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজাকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান...

দলীয় কার্যালয় পেল ঘাটাইল বিএনপি

ঘাটাইল

দলীয় কার্যালয় পেল ঘাটাইল বিএনপি

উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত এবং দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে এক আল...

ফাইনালে এক পা ম্যানচেস্টার ইউনাইটেডের

খেলা

ফাইনালে এক পা ম্যানচেস্টার ইউনাইটেডের

লিগে ছন্দে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ইউরোপা লিগে এখন পর্যন্ত অপরাজিত তারা। জয়ের ধারা ধরে রেখেছে সেমিফাইনালেও। প্রথম...