শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘর ইউনিয়নের আলু পাকুটিয়া গ্রামে জমির শ্রেণি পরিবর্তন করে মাটি বিক্রি করার দায়ে দুইজনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

এদের একজনকে একমাস ও অন্যজন কে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।

রবিবার ( ১৮ মে) রাত ১১টায় এ অভিযান পরিচালনা করা হয়।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মোঃ লাল মাহমুদ(৫৬) ও ট্রাক চালক মোঃ জয়নাল(২৫)। 

এ সময় মাটি পরিবহন করার (ফরিদপুর মেট্রো-ড১১-০১৬০) এবং (ঢাকা মেট্রো ড-১১-৬৯৬৬) দুটি ট্রাক রাষ্ট্রের নামে বাজেয়াপ্ত ও দুটি এস্কেভেটরের(ভেকু) দুটি ব্যাটারী জব্দ করা হয়।

ইউএনও আবু সাইদ জানান, উপজেলা দিঘর ইউনিয়নে মোঃ লাল মাহুমুদ জয়নাল নিয়নীতির তোয়্ক্কাা না করে কৃষি জমি মাটি কেটে অন্যত্র বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে তাদেরকে হাতেনাতে ধরা হয়। পরে কারাদন্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ জানান, উপজেলা যদি কোথাও অবৈধভাবে মাটি কাটা হয় তাহলে তাদের প্রচলিত আইনে শাস্তি প্রদান করা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

স্টাফ রিপোর্টার/ গ্রামীণ বার্তা

সম্পর্কিত সংবাদ

নিশোর ‘দাগি’ সিনেমা দেখতে ভুঞাপুরে অস্থায়ী হল

টাঙ্গাইল

নিশোর ‘দাগি’ সিনেমা দেখতে ভুঞাপুরে অস্থায়ী হল

বিশেষ চমক হলো— এই আয়োজনে অংশ নিতে নিজ এলাকাতেই যাবেন আফরান নিশো। প্রিয় নায়কের আগমন আর সিনেমা প্রদর্শনকে ঘিরে ইতোমধ্যে উৎ...

বিএনপি নেতার কারখানায় ডাকাতি

টাঙ্গাইল

বিএনপি নেতার কারখানায় ডাকাতি

এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর বলেন, ডাকাতির ঘটনায় মামলা করার জন্য ফ্যাক্টরির ইনচার্জ তাজ...

জিআই পণ্যের স্বীকৃতি পেলো ‘জামুর্কীর সন্দেশ’

টাঙ্গাইল

জিআই পণ্যের স্বীকৃতি পেলো ‘জামুর্কীর সন্দেশ’

পাকুল্যা গ্রামের বাসিন্দা তপন কুমার শেঠ বলেন, আমাদের এলাকার পণ্য জিআই স্বীকৃতি পাওয়ায় আমরা আনন্দিত। এই স্বীকৃতিতে বর্তমা...

এক ডগায় ২০টি লাউ

ঘাটাইল

এক ডগায় ২০টি লাউ

প্রতিবেশী বাবর আলী খান বলেন, “জীবনে এই প্রথম দেখলাম, একটি লাউ গাছের একটি ডগায় একসঙ্গে ২০টি লাউ ধরেছে। এমন দৃশ্য কখনও চোখ...

মসজিদের মটর চুরির অভিযোগ, নির্যাতনে মারা গেল যুবক

টাঙ্গাইল

মসজিদের মটর চুরির অভিযোগ, নির্যাতনে মারা গেল যুবক

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার পাথরাইল ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে ঘটেছে ঘটনাটি।

'আমার বিরুদ্ধে ১১১টি মামলা, ১১ বার জেলে গিয়েছি'

বাংলাদেশ

'আমার বিরুদ্ধে ১১১টি মামলা, ১১ বার জেলে গিয়েছি'

সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লা হিল আমান আজমীর প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘তিনি একজন মেধাবী সেনা কর্মকর্তা ছিলেন, যাক...