শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচক প্যানেলের শূন্য পদ পূরণের পরিকল্পনা আঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হান্নান সরকারের জায়গায় নতুন কাউকে নিয়োগের কথা ভাবছে তারা। সহসাই নতুন সাথী পেতে চলেছেন গাজী আশরাফ-আব্দুর রাজ্জাকরা।

গত ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচক প্যানেল থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন হান্নান সরকার। এরপর থেকে প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু ও আব্দুর রাজ্জাক দু’জনে মিলেই দায়িত্ব পালন করে আসছিলেন। এবার তাদের সাথে আরেকজন নির্বাচককে যুক্ত করতে চায় বিসিবি।

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কে আসছেন এই দায়িত্বে, তা জানা যায়নি।

তবে ক্রিকেট পাড়ায় গুঞ্জন আছে, এই পদের জন্য নারী ক্রিকেট দলের বর্তমান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপনকে ভাবছে বিসিবি। অনেক দিন যাবতই তার নাম ভাসছিল বাতাসে।

১৯৯৫ সালে সাজ্জাদ আহমেদ বাংলাদেশের হয়ে দু’টি ওয়ানডে খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে খেলেছেন দীর্ঘদিন। তাছাড়া অনেক সময় ধরেই তিনি ছেলেদের জুনিয়র নির্বাচক হিসেবে কাজ করে আসছেন।

এদিকে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের নামও আসছে জোরেশোরে। নির্বাচক কমিটির শেষ নিয়োগের সময়ও তিনি ছিলেন আলোচনায়। তাছাড়া তুষার ইমরানও আছেন নির্বাচক প্যানেলে আসার দৌড়ে।

স্টাফ রিপোর্টার/ গ্রামীণ বার্তা

সম্পর্কিত সংবাদ

লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল ঘাটে সেতু না থাকায় দুর্ভোগ

টাঙ্গাইল

লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল ঘাটে সেতু না থাকায় দুর্ভোগ

পাহাড়পুর গ্রামের বাসিন্দা সালাহ উদ্দিন ডন জানান, কুমুদিনী হাসপাতাল খেয়াঘাটে একটি সেতু নির্মাণ তাদের দীর্ঘদিনের দাবি। সবা...

সাংবাদিক শাজাহান কমরের নিঃসঙ্গ সংগ্রামী জীবন

মতামত

সাংবাদিক শাজাহান কমরের নিঃসঙ্গ সংগ্রামী জীবন

সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক জৈন্তাবার্তা পত্রিকার সিলেট প্রতিনিধি হিসেবে তিনি সাংবাদিকতা শুরু করেন। পরে সিলেটের ডাক পত...

মাটি বিক্রির দায়ে দুইজনের কারাদণ্ড

ঘাটাইল

মাটি বিক্রির দায়ে দুইজনের কারাদণ্ড

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ জানান, উপজেলা যদি কোথাও অবৈধভাবে মাটি কাটা হয় তাহলে তাদের প্রচলিত আইনে শাস্তি প্রদান...

ট্রান্সফরমার চুরি, সেচ-সংকটে বোরো ধান

টাঙ্গাইল

ট্রান্সফরমার চুরি, সেচ-সংকটে বোরো ধান

গ্রাহকরা জানান, প্রতি বছরই বিদ্যুতের মূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ট্রান্সফরমারের দাম। ৫-২৫ কেভিএ ট্রান্সফরমারের...

সাগর-রুনির হত্যাকারী ডিএনএ অস্পষ্টতায় শনাক্ত করা যাচ্ছে না

বাংলাদেশ

সাগর-রুনির হত্যাকারী ডিএনএ অস্পষ্টতায় শনাক্ত করা যাচ্ছে না

টাস্কফোর্সের অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালের ১১ জানুয়ারি রাত ৩টা থেকে ৫টার মধ্যে খুন হন সাগর-রুনি। ডিএনএ পরীক্ষ...

৫ মে বাংলাদেশে ফিরছেন খালেদা জিয়া

বাংলাদেশ

৫ মে বাংলাদেশে ফিরছেন খালেদা জিয়া

এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজাকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান...