সোমবার, ০২ মার্চ ২০২৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার বিরুদ্ধে ১১১টি মামলা হয়েছে। নানা ধরনের অবাস্তব অভিযোগ আনা হয়েছে। ময়লার গাড়ি পোড়ানো, বোমা হামলার মতো অভিযোগও আছে। আমি ১১ বার জেলে গিয়েছি। প্রায় তিন বছর কারাবন্দী ছিলাম।’

মঙ্গলবার ঠাকুরগাঁও সদরের মোলানি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির গণসংযোগ কর্মসূচিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছয় বছর বন্দী ছিলেন। এর মধ্যে দুই বছর ছিলেন একেবারে অন্ধকার কক্ষে।

বিএনপির মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ১৫ বছর রাজনৈতিক বিরোধীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে ও অনেক নেতা-কর্মীকে গুম করেছে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষকে ভয়ভীতি দেখিয়ে চুপ করিয়ে রাখতে চেয়েছে, কিন্তু জনগণ কখনো অন্যায় মেনে নেয়নি।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে শুধু মামলা আর নির্যাতনের মধ্য দিয়েই ১৫ বছর পার হয়েছে। কিন্তু তাতেও তারা আমাদের দমাতে পারেনি। সারা দেশে মানুষ এসব অন্যায়ের বিরুদ্ধে আজও সোচ্চার। সরকার একটি আয়নাঘর নামের বন্দিশালা তৈরি করেছিল, যেখানে রাজনৈতিক বিরোধীদের দিনের পর দিন, এমনকি বছরের পর বছর বন্দী রাখা হতো। জাতিসংঘের এক পর্যবেক্ষণে উঠে এসেছে, এই ধরনের গুমের সংখ্যা প্রায় ১ হাজার ৭০০। আমাদের দলের অনেক নেতা সেই নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ছিলেন।’

সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লা হিল আমান আজমীর প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘তিনি একজন মেধাবী সেনা কর্মকর্তা ছিলেন, যাকে আট বছর আয়নাঘরে আটকে রাখা হয়। আজও অনেকের সন্ধান পাওয়া যায়নি। আমাদের নেতা ইলিয়াস আলীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাঁর বাসার সামনে থেকে, সেই থেকে তাঁর আর কোনো খোঁজ মেলেনি।’

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিএনপি নেতা বলেন, ‘প্রায় ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে অভিযোগ রয়েছে। চাকরি ও ব্যবসা পেতে হলেও দলীয় পরিচয় দেখা হয়েছে। বিএনপি সমর্থকদের ক্ষেত্রে চরম বৈষম্য করা হয়েছে।’

আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘২০১৪ সালের পর দেশে আর কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। আজ যারা ১৮-২০ বছর বয়সী, তারা জীবনে একবারও ভোট দিতে পারেনি। এবার একটি সুযোগ এসেছে, আমরা যেন সবাই মিলে ভোটাধিকার প্রয়োগ করতে পারি।’

সব ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা দেশকে একটি সুন্দর, শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের প্রস্তাবিত সংস্কারের লক্ষ্যও তাই—কোনো বিভেদ নয়, ঐক্যের বাংলাদেশ গড়া।’

গণসংযোগ কর্মসূচিতে জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্ম সম্পাদক পয়গাম আলীসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক/ গ্রামীণ বার্তা

সম্পর্কিত সংবাদ

পুলিশের বিরুদ্ধে সাক্ষীর বক্তব্য পাল্টে দেওয়ার অভিযোগ

টাঙ্গাইল

পুলিশের বিরুদ্ধে সাক্ষীর বক্তব্য পাল্টে দেওয়ার অভিযোগ

সংবাদ সম্মেলনে উপস্থিত উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা জানান, রফিকুলের বিষয়টি নিয়ে এসআই জহিরুল ইসলাম এবং ওসির...

ট্রান্সফরমার চুরি, সেচ-সংকটে বোরো ধান

টাঙ্গাইল

ট্রান্সফরমার চুরি, সেচ-সংকটে বোরো ধান

গ্রাহকরা জানান, প্রতি বছরই বিদ্যুতের মূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ট্রান্সফরমারের দাম। ৫-২৫ কেভিএ ট্রান্সফরমারের...

নিশোর ‘দাগি’ সিনেমা দেখতে ভুঞাপুরে অস্থায়ী হল

টাঙ্গাইল

নিশোর ‘দাগি’ সিনেমা দেখতে ভুঞাপুরে অস্থায়ী হল

বিশেষ চমক হলো— এই আয়োজনে অংশ নিতে নিজ এলাকাতেই যাবেন আফরান নিশো। প্রিয় নায়কের আগমন আর সিনেমা প্রদর্শনকে ঘিরে ইতোমধ্যে উৎ...

দলীয় কার্যালয় পেল ঘাটাইল বিএনপি

ঘাটাইল

দলীয় কার্যালয় পেল ঘাটাইল বিএনপি

উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত এবং দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে এক আল...

‘বাংলাদেশি’ সন্দেহে গুজরাটে ছয় হাজার মানুষ আটক

বিশ্ব

‘বাংলাদেশি’ সন্দেহে গুজরাটে ছয় হাজার মানুষ আটক

পরিযায়ী শ্রমিকদের নিয়ে কাজ করে, এমন একটি সংগঠন ‘পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ’ গুজরাটের ধরপাকড় শুরু হওয়ার পরে একটি হেল্পলাইন...

নজরদারির মধ্যেও ফিলিস্তিনে গণহত্যা

বিশ্ব

নজরদারির মধ্যেও ফিলিস্তিনে গণহত্যা

বিশ্বের নজরদারির মধ্যেই ফিলিস্তিনিরা নৃশংসতা, অপরাধ, নিপীড়ন, বর্ণবাদ এবং গণহত্যার শিকার হচ্ছে। দক্ষিণ আফ্রিকার আন্তর্জা...