'একটি রাজনৈতিক সরকার, একটি নির্বাচিত সরকার যেকোন অনির্বাচিত সরকারের চেয়েও অনেক বেশি শক্তিশালী। কারন জনগণের অংশগ্রহণ থাকে তার পিছনে। কাজেই আমরা মনে করি এই মূহুর্তে বাংলাদেশে জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন।' বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশিপ এর চেয়ারম্যান সুলতান সালাউদ্দিন টুকু এসব কথা বলেন।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ ফুটবল চ্যাম্পীয়নশিপ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, ১৯৩০ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি শুরুর পর থেকে শিক্ষা ও ক্রীড়ায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে সুনাম অর্জন করেছে। এরইধারাবাহিকতায় ২০২৩ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতা এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহার পর। আগামী ১২ জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ভিএফসি-২৫ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। ঈদুল আজহার পরবর্তী ৩ দিনব্যাপী এই চ্যাম্পিয়নশিপ চলবে।
নিজস্ব প্রতিবেদক/ গ্রামীণ বার্তা
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ
সাগর-রুনির হত্যাকারী ডিএনএ অস্পষ্টতায় শনাক্ত করা যাচ্ছে না
টাস্কফোর্সের অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালের ১১ জানুয়ারি রাত ৩টা থেকে ৫টার মধ্যে খুন হন সাগর-রুনি। ডিএনএ পরীক্ষ...
রাজনীতি
'অন্তর্ভূক্তিমূলক রাষ্ট্রকাঠামোই জাতীয়তাবাদের উপহার'
এই জাতিসত্তাকে টিকিয়ে রাখতে হলে, স্বাধীনতা-সার্বভৌমত্বকে অটুট রাখতে হলে ভারতীয় সেবাদাস ফ্যাসিস্ট গোষ্ঠীটিকে পরাজিত করার...
ঘাটাইল
মাটি বিক্রির দায়ে দুইজনের কারাদণ্ড
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ জানান, উপজেলা যদি কোথাও অবৈধভাবে মাটি কাটা হয় তাহলে তাদের প্রচলিত আইনে শাস্তি প্রদান...
টাঙ্গাইল
লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল ঘাটে সেতু না থাকায় দুর্ভোগ
পাহাড়পুর গ্রামের বাসিন্দা সালাহ উদ্দিন ডন জানান, কুমুদিনী হাসপাতাল খেয়াঘাটে একটি সেতু নির্মাণ তাদের দীর্ঘদিনের দাবি। সবা...
টাঙ্গাইল
আওয়ামী নেতা বাপবেটা আটক
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, নাশকতার মামলায় খন্দকার আমিনুল ইসলাম এবং তার ছেলে...
টাঙ্গাইল
নিশোর ‘দাগি’ সিনেমা দেখতে ভুঞাপুরে অস্থায়ী হল
বিশেষ চমক হলো— এই আয়োজনে অংশ নিতে নিজ এলাকাতেই যাবেন আফরান নিশো। প্রিয় নায়কের আগমন আর সিনেমা প্রদর্শনকে ঘিরে ইতোমধ্যে উৎ...
