লাউ গাছে এক ডগায় একটি লাউ ধরাই স্বাভাবিক। কখনও দুই-তিনটি লাউ ধরার ঘটনা চোখে পড়ে। তবে, একটি ডগায় একসঙ্গে ২০টি লাউ ধরার ঘটনা অবিশ্বাস্য মনে হলেও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কালিয়াগ্রামে এমনই এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে।
স্থানীয় শাহানুর খান ও রেনু বেগম দম্পতির বাড়ির লাউ গাছে একই ডগায় ২০টি লাউ ধরেছে।
শাহানুর-রেনু দম্পতি জানান, বাড়ির আঙিনায় কয়েকটি লাউ গাছ রোপণ করেছিলেন। ইতোমধ্যে সেগুলো থেকে তারা লাউ খেয়েছেন এবং বিক্রিও করেছেন। তবে সম্প্রতি একটি গাছে অস্বাভাবিক একটি দৃশ্য দেখতে পান তারা। গাছের একটি গিট (শাখার সংযোগস্থল) থেকে একে একে প্রচুর ফুল ফুটতে শুরু করে এবং কচি লাউ আসা শুরু হয়। কিছুদিনের মধ্যে দেখা যায়, একই ডগায় ২০টি লাউ ঝুলছে। দেখতে অনেকটা থোকার মতো মনে হয়।
এই ব্যতিক্রমী দৃশ্য দেখতে গ্রামবাসী ভিড় করছেন তাদের বাড়িতে।
প্রতিবেশী বাবর আলী খান বলেন, “জীবনে এই প্রথম দেখলাম, একটি লাউ গাছের একটি ডগায় একসঙ্গে ২০টি লাউ ধরেছে। এমন দৃশ্য কখনও চোখে পড়ে না।”
এ বিষয়ে ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, “এক ডগায় এত লাউ ধরা খুব বিরল হলেও অস্বাভাবিক নয়। এটি গাছের জেনেটিক বৈশিষ্ট্য বা আবহাওয়া, সার ও পরিচর্যার পার্থক্যের কারণে ঘটতে পারে।”
স্টাফ রিপোর্টার/ গ্রামীণ বার্তা
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ
সাগর-রুনির হত্যাকারী ডিএনএ অস্পষ্টতায় শনাক্ত করা যাচ্ছে না
টাস্কফোর্সের অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালের ১১ জানুয়ারি রাত ৩টা থেকে ৫টার মধ্যে খুন হন সাগর-রুনি। ডিএনএ পরীক্ষ...
রাজনীতি
'অন্তর্ভূক্তিমূলক রাষ্ট্রকাঠামোই জাতীয়তাবাদের উপহার'
এই জাতিসত্তাকে টিকিয়ে রাখতে হলে, স্বাধীনতা-সার্বভৌমত্বকে অটুট রাখতে হলে ভারতীয় সেবাদাস ফ্যাসিস্ট গোষ্ঠীটিকে পরাজিত করার...
ঘাটাইল
মাটি বিক্রির দায়ে দুইজনের কারাদণ্ড
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ জানান, উপজেলা যদি কোথাও অবৈধভাবে মাটি কাটা হয় তাহলে তাদের প্রচলিত আইনে শাস্তি প্রদান...
টাঙ্গাইল
পুলিশের বিরুদ্ধে সাক্ষীর বক্তব্য পাল্টে দেওয়ার অভিযোগ
সংবাদ সম্মেলনে উপস্থিত উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা জানান, রফিকুলের বিষয়টি নিয়ে এসআই জহিরুল ইসলাম এবং ওসির...
টাঙ্গাইল
লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল ঘাটে সেতু না থাকায় দুর্ভোগ
পাহাড়পুর গ্রামের বাসিন্দা সালাহ উদ্দিন ডন জানান, কুমুদিনী হাসপাতাল খেয়াঘাটে একটি সেতু নির্মাণ তাদের দীর্ঘদিনের দাবি। সবা...
বাংলাদেশ
গণমাধ্যমের স্বাধীনতার আলাপ
ঘুড়িও আকাশে ওড়ে। পাখি যতটা উপরে ওঠে অনেক সময় ঘুড়ি তারও চেয়ে বেশি উপরে যায়। কিন্তু ওড়ার ক্ষেত্রে ঘুড়ির স্বাধীনতা ততটুকু,...
