সোমবার, ০২ মার্চ ২০২৬

বৈশাখের উপস্থিতিতে পাকতে শুরু করেছে বোরো ধান। কৃষকরাও প্রস্তুতি নিচ্ছে, কয়েকদিন পর শুরু হবে ধান কাটা। এই মুহূর্তে সংকট দেখা দিয়েছে গোখাদ্য হিসেবে ব্যবহৃত ধানের খড়। 

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, হাটে আমদানির তুলনায় চাহিদা বেশি থাকায় বেশ চড়া দামে বিক্রি হচ্ছে খড়। আমন ধান সংগ্রহের সময় খড় প্রতি  আটি ৩-৪ টাকা দরে বিক্রি হলেও। 

বর্তমানে প্রতি আটি খড় ১০-১২ টাকা দরে বিক্রি হচ্ছে।

খড়ের পাশাপাশি দানাদার খাদ্যের দাম বেড়ে যাওয়ায় 'মরার উপর খাড়া ঘাঁ' হয়ে উঠেছে খামারিদের। এতে ক্ষুদ্র খামারিদের লাভের চেয়ে ক্ষতি সম্ভাবনাই বেশি। 

এ উপজেলায় সাধারণত  কার্তিক-অগ্রহায়ণে আমন এবং বৈশাখ-জৈষ্ঠ্য মাসে বোরো ধান সংগ্রহ করে কৃষকরা।

খামারিরা জানায়, আমন ধানের খড় ভালোভাবে সংগ্রহ করা গেলেও। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বোরো ধানের সময় তা সম্ভব হয়না। বোরো ধান সংগ্রহের সময় শ্রমিক সংকট দেখা দেয়। এজন্য ধান ও খড় সংগ্রহের খরচ বেড়ে যায়। এসব কারণেই শেষ মুহূর্তে খড়ের সংকট দেখা দেয় এবং দাম বেড়ে যায়।

স্থানীয়  কৃষক আফজাল হোসেন বলেন, এ উপজেলার খড় সংগ্রহের সময়'ই, চরাঞ্চলের পাইকাররা এসে খড় কিনে নিয়ে যায়। এ কারণেই মূলত সিজনের শেষ মুহূর্তে এসে গোখাদ্য হিসেবে ব্যবহৃত খড়ের সংকট দেখা যায়।

নুর আলম/ গ্রামীণবার্তা

সম্পর্কিত সংবাদ

সাগর-রুনির হত্যাকারী ডিএনএ অস্পষ্টতায় শনাক্ত করা যাচ্ছে না

বাংলাদেশ

সাগর-রুনির হত্যাকারী ডিএনএ অস্পষ্টতায় শনাক্ত করা যাচ্ছে না

টাস্কফোর্সের অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালের ১১ জানুয়ারি রাত ৩টা থেকে ৫টার মধ্যে খুন হন সাগর-রুনি। ডিএনএ পরীক্ষ...

'অন্তর্ভূক্তিমূলক রাষ্ট্রকাঠামোই জাতীয়তাবাদের উপহার'

রাজনীতি

'অন্তর্ভূক্তিমূলক রাষ্ট্রকাঠামোই জাতীয়তাবাদের উপহার'

এই জাতিসত্তাকে টিকিয়ে রাখতে হলে, স্বাধীনতা-সার্বভৌমত্বকে অটুট রাখতে হলে ভারতীয় সেবাদাস ফ্যাসিস্ট গোষ্ঠীটিকে পরাজিত করার...

মাটি বিক্রির দায়ে দুইজনের কারাদণ্ড

ঘাটাইল

মাটি বিক্রির দায়ে দুইজনের কারাদণ্ড

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ জানান, উপজেলা যদি কোথাও অবৈধভাবে মাটি কাটা হয় তাহলে তাদের প্রচলিত আইনে শাস্তি প্রদান...

পুলিশের বিরুদ্ধে সাক্ষীর বক্তব্য পাল্টে দেওয়ার অভিযোগ

টাঙ্গাইল

পুলিশের বিরুদ্ধে সাক্ষীর বক্তব্য পাল্টে দেওয়ার অভিযোগ

সংবাদ সম্মেলনে উপস্থিত উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা জানান, রফিকুলের বিষয়টি নিয়ে এসআই জহিরুল ইসলাম এবং ওসির...

লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল ঘাটে সেতু না থাকায় দুর্ভোগ

টাঙ্গাইল

লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল ঘাটে সেতু না থাকায় দুর্ভোগ

পাহাড়পুর গ্রামের বাসিন্দা সালাহ উদ্দিন ডন জানান, কুমুদিনী হাসপাতাল খেয়াঘাটে একটি সেতু নির্মাণ তাদের দীর্ঘদিনের দাবি। সবা...

গণমাধ্যমের স্বাধীনতার আলাপ

বাংলাদেশ

গণমাধ্যমের স্বাধীনতার আলাপ

ঘুড়িও আকাশে ওড়ে। পাখি যতটা উপরে ওঠে অনেক সময় ঘুড়ি তারও চেয়ে বেশি উপরে যায়। কিন্তু ওড়ার ক্ষেত্রে ঘুড়ির স্বাধীনতা ততটুকু,...