নিজ ঔরসজাত পঞ্চম শ্রেণি পড়ুয়া কন্যাশিশুকে (১১) ধর্ষণের দায়ের গ্রেপ্তার হয়েছে শিশুটির জনক। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) -৭ এর একটি টিম তাকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় ক্যাটের মা খাদিজা বেগম বাদী হয়ে গত ৫ এপ্রিল মির্জাপুর থানায় মামলা দায়ের করেছিলেন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন অভিযুক্ত ওই ‘জনক’ মোজাম্মেল হোসেন।
গ্রেপ্তারকৃত মোজাম্মেল হোসেন (৩২) রংপুর জেলার মিঠাপুকুর থানার তেতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত দেলাজ মিস্ত্রির ছেলে বলে জানা গেছে। তিনি পরিবার নিয়ে মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মোজাম্মেল ও খাদিজা বেগম গত ২০১৩ সালে পারিবারিকভাবে বিয়ে করেন। সংসারে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। খাদিজা বেগম স্থানীয় একটি গার্মেন্ট শিল্প কারখানায় কাজ করেন। আর মোজাম্মেল একটি সিএনজি চালাতেন।
বেশ কয়েকদিন যাবৎ কণ্যাশিশুটি তার মায়ের কাছে শরীরের বিশেষ অঙ্গে ব্যথার কথা বলছিলো। তাকে কয়েকবার ব্যথার ঔষধও কিনে দেওয়া হয়েছিল। কিন্তু ব্যথা কোনোভাবে না যাওয়ায় কারণ উদঘাটনের চেষ্টা করেন মা।
সর্বশেষ গত ৫ এপ্রিল রাতে মেয়ের মুখেই তিনি জানতে পারেন তার (খাদিজা আক্তার) স্বামীই তাদের কন্যাকে ধর্ষণ করেছে। ঘটনা প্রকাশ করলে তাকে খুন করারও হুমকি দেয়া হয়।
মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, এই ঘটনা মুখে আনা কষ্টকর। গ্রেপ্তারের পর শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক/ গ্রামীণবার্তা
সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইল
পুলিশের বিরুদ্ধে সাক্ষীর বক্তব্য পাল্টে দেওয়ার অভিযোগ
সংবাদ সম্মেলনে উপস্থিত উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা জানান, রফিকুলের বিষয়টি নিয়ে এসআই জহিরুল ইসলাম এবং ওসির...
টাঙ্গাইল
ট্রান্সফরমার চুরি, সেচ-সংকটে বোরো ধান
গ্রাহকরা জানান, প্রতি বছরই বিদ্যুতের মূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ট্রান্সফরমারের দাম। ৫-২৫ কেভিএ ট্রান্সফরমারের...
টাঙ্গাইল
নিশোর ‘দাগি’ সিনেমা দেখতে ভুঞাপুরে অস্থায়ী হল
বিশেষ চমক হলো— এই আয়োজনে অংশ নিতে নিজ এলাকাতেই যাবেন আফরান নিশো। প্রিয় নায়কের আগমন আর সিনেমা প্রদর্শনকে ঘিরে ইতোমধ্যে উৎ...
ঘাটাইল
মাটি বিক্রির দায়ে দুইজনের কারাদণ্ড
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ জানান, উপজেলা যদি কোথাও অবৈধভাবে মাটি কাটা হয় তাহলে তাদের প্রচলিত আইনে শাস্তি প্রদান...
টাঙ্গাইল
লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল ঘাটে সেতু না থাকায় দুর্ভোগ
পাহাড়পুর গ্রামের বাসিন্দা সালাহ উদ্দিন ডন জানান, কুমুদিনী হাসপাতাল খেয়াঘাটে একটি সেতু নির্মাণ তাদের দীর্ঘদিনের দাবি। সবা...
ঘাটাইল
ভোগান্তির চিত্র ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্বজিৎ পাল ছুটিতে আছেন। তবে ঘাটাইল আলোক হেলথ কেয়ারে বিকেল সাড়ে ৪টায় বসবেন বলে জানান ওই হেলথ কেয়ারে...
